ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্কুলছাত্রীকে অপহরণের পর দিনভর ‘ধর্ষণের’ অভিযোগ 

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ২৮ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:০২, ২৮ এপ্রিল ২০২৬
স্কুলছাত্রীকে অপহরণের পর দিনভর ‘ধর্ষণের’ অভিযোগ 

ফাইল ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের করে দিনভর ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে পরিবার ও স্থানীয়রা। ভুক্তভোগী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন:

এর আগে, একই দিন সকাল ১০টার উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের সমাসপাড়া এলাকা থেকে মেয়েটিকে তুলে নেয় দুই যুবক এমনটি জানিয়েছেন স্বজনরা। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যার আগে ফুটানী বাজার এলাকার আখ সেন্টারের পাশের সড়কের পাশে থেকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে মেয়েটির পরিবারকে খবর দেন স্থানীয়রা। স্বজনরা এসে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে মেয়েটি সেখানে চিকিৎসাধীন। 

ভুক্তভোগীর স্বজনরা জানান, মেয়েটি সোমবার সকালে বিদ্যালয়ে যাচ্ছিল। সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সমাসপাড়া এলাকার একটি ট্রান্সফরমারের নিচ থেকে দুই যুবক তাকে একটি অটোরিকশায় তুলে নেয়। তারা তাকে পাশের ফুলবাড়ী ইউনিয়নের ফুটানী বাজার এলাকার কোনো এক অজ্ঞাত স্থানে নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে দিনভর নির্যাতন করে। বিকেল নাগাদ মেয়েটিকে আঁখ সেন্টারের পাশে অচেতন অবস্থায় ফেলে রেখে যায় তারা। 

স্বজনরা জানান, ডাক্তার বলেছে, ‘তাকে উপর্যুপরি ধর্ষণ’ করা হয়েছে। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত্রীকালীন ডিউটিরত চিকিৎসক ডা. ফাহাদ আল আসাদ জানান, সন্ধ্যা ৬টায় দায়িত্বরত চিকিৎসক সেক্সুয়াল হ্যারেসমেন্টের শিকার শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। ভুক্তভোগীর চিকিৎসা নিয়ে পরিবারটি বর্তমানে ব্যস্ত আছে। তারা অভিযোগ দিলেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

ঢাকা/মাসুম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়