ঢাকা     সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৪ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এনসিপির মনিরা শারমিনের আপিল শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ২৭ এপ্রিল ২০২৬  
এনসিপির মনিরা শারমিনের আপিল শুনানি শুরু

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা জামায়াত জোটের প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে তার আপিল শুনানি শুরু হয়।

আরো পড়ুন:

এর আগে গতকাল রবিবার আপিলে মনিরা শারমিন দাবি করেন, তিনি সরকারি চাকরিতে থাকলেও কোনো নীতিনির্ধারণী পদে ছিলেন না। তাই এই কারণ দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করা আইনসম্মত হয়নি বলে তিনি মনে করেন।

গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। কারণ হিসেবে বলা হয়, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন।

এদিকে, মনোনয়ন বাছাই শেষে নির্বাচন কমিশন বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা/এমএসবি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়