ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাধবী মারমার প্রার্থীতা বাতিল চেয়ে আপিল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ২৬ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:১১, ২৬ এপ্রিল ২০২৬
মাধবী মারমার প্রার্থীতা বাতিল চেয়ে আপিল

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মাধবী মারমার প্রার্থীতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন দলটির সহযোগী সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা।

রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ আপিল আবেদন জমা দেন তিনি।

আরো পড়ুন:

আপিল শেষে তিনি বলেন, “সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাধবী মারমা জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ না করেই গত ২১ এপ্রিল জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা আইনগতভাবে অবৈধ। এ কারণে তার মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছে।”

চন্দ্রা চাকমা জানান, তিনি নিজেও সংরক্ষিত নারী আসনের একজন প্রার্থী ছিলেন। বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি নির্বাচন কমিশন থেকেও ফরম নিয়েছিলেন।

জেলা পরিষদের আইন প্রসঙ্গে তিনি বলেন, “পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ‘জনসেবক’ হিসেবে গণ্য করা হয় এবং নির্ধারিত প্রক্রিয়ায় পদত্যাগপত্র জমা ও তা গৃহীত হওয়ার পরই পদত্যাগ কার্যকর হয়।”

কিন্তু মাধবী মারমা ওই প্রক্রিয়া অনুসরণ না করেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মাধবী মারমা। তিনি বলেন, “গত ২০ এপ্রিলই তিনি পদত্যাগ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।”

ঢাকা/এমএসবি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়