ঢাকা     শনিবার   ২৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১২ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা শুরু

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ২৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১১:১৮, ২৫ এপ্রিল ২০২৬
কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা শুরু

কাপ্তাই হ্রদে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। ফইল ফটো।

মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুত ও ভারসাম্য রক্ষার স্বার্থে শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে শুরু হয়েছে তিন মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। গত ২০ এপ্রিল অনুষ্ঠিত হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি অঞ্চলের সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে কার্প প্রজাতির মা মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করার জন্য ডিম ছাড়ার মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা প্রয়োজন। কাপ্তাই হ্রদ দেশের কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননের একটি অন্যতম স্থান। এ সময় মাছ শিকার বন্ধে কাপ্তাই হ্রদে
মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। স্থানীয় বরফ কলগুলোও বন্ধ থাকবে।

আরো পড়ুন:

বিএফডিসি রাঙামাটি অঞ্চলের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর সহায়তায় মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় মোট ২৬ হাজার ৮৪৫টি জেলে পরিবারকে ২০ কেজি হারে দুই মাসের জন্য ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। যা আগামী ২ মে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে। একইদিন হ্রদে কার্প জাতীয় মাছের পোনাও ছাড়া হবে।

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিতকরণে আগামী তিনমাস কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন হ্রদে অবৈধ মাছ শিকার রোধে নৌ-পুলিশ ও বিএফডিসির সমন্বয়ে নিয়মিত টহল দেওয়া হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হবে অস্থায়ী চেকপোস্ট। ভ্রাম্যমাণ আদালতের অভিযানও অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/শংকর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়