ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে: নাসীরুদ্দীন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এনসিপি গণতান্ত্রিক ক্যাম্পাস চায়।”
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজনৈতিক নেতা ও নাগরিকদের দলে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “জ্বালানি সংকট নিয়ে সরকারকে খোলাসা করতে হবে কেন লোডশেডিং হচ্ছে। সিন্ডিকেট আছে কি না, তা জনগণকে অবশ্যই জানাতে হবে।”
নাসীরুদ্দীন বলেন, “জ্বালানি সংকট ও তেলের পাম্পে দীর্ঘ লাইনের পেছনে সিন্ডিকেটের হাত রয়েছে। সরকার যদি এই সিন্ডিকেটকে দমাতে না পারে, তাহলে এনসিপি সিন্ডিকেট দমন করতে মাঠে নামবে।”
সোশ্যাল সেফটি নেটের আওতায় সরকারের কার্ড দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “তবে এই অর্থের উৎসের ব্যাপারে যথাযথ ব্যাখ্যা দিতে হবে।”
মুদ্রাস্ফীতি না কমিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার গোপনে নোট ছাপাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ঢাকা/রায়হান/সাইফ
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৭, আক্রান্ত ১২১৫