ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ২৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:০৮, ২৪ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার (২৪ এপ্রিল) রাতে একটি ছোট প্রতিনিধিদল নিয়ে পাকিস্তানে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তানি সরকারি সূত্র এবং একটি ইরানি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

সরকারি সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানি মধ্যস্থতাকারীরা আশা করছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:

সূত্রগুলো আরো জানিয়েছে, আলোচনা প্রক্রিয়া সহজতর করার জন্য একটি মার্কিন লজিস্টিক ও নিরাপত্তা দল ইতোমধ্যে ইসলামাবাদে উপস্থিত রয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইরান কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

২২ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। ওই দিনই পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের কথা ছিল। তবে ইরান সাফ জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহার না করলে তেহরান কোনো ধরনের আলোচনায় বসবে না।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়