ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ২৪ এপ্রিল ২০২৬  
ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন নেতানিয়াহু

ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা বেঞ্জামিন নেতানিয়াহও প্রথমবারের মতো স্বীকার করেছেন যে, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার ফলাফল প্রকাশ করার সময় তিনি এ তথ্য জানিয়েছেন।

নেতানিয়াহু জানিয়েছেন, তিনি নীরবে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা করিয়েছেন।

আরো পড়ুন:

৭৬ বছর বয়সী নেতানিয়াহু ২০২৪ সালের ডিসেম্বরে বর্ধিত প্রোস্টেটের জন্য অস্ত্রোপচার করান। ওই অপারেশনের বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় সে সময় প্রকাশ্যে জানিয়েছিল। অস্ত্রোপচারের পর সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার সময় নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানান, চিকিৎসকরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার খুঁজে পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় তার চিকিৎসকদের লেখা দুটি চিঠিও প্রকাশ করেছে। 

একটি চিঠিতে বলা হয়েছে, “এটি একটি খুব ছোট ক্ষতের প্রাথমিক শনাক্তকরণ, যেখানে কোনো মেটাস্টেসিস নেই, যেমনটি অন্য সব পরীক্ষায় সন্দেহাতীতভাবে নিশ্চিত হয়েছে।”

নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “ঈশ্বরের কৃপায়, আমি সুস্থ আছি। আমার প্রোস্টেটে একটি ছোটখাটো স্বাস্থ্য সমস্যা ছিল, যার সম্পূর্ণ চিকিৎসা করা হয়েছে।”

তিনি জানিয়েছেন, তার ক্যান্সার ধরা পড়ার খবরটি প্রকাশ করা বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন তিনি দুই মাস দেরিতে প্রকাশ করেছিলেন, যাতে ইরান এটিকে প্রচারণার কাজে ব্যবহার করতে না পারে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়