ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অসুস্থ দেব কেমন আছেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ২৪ এপ্রিল ২০২৬  
অসুস্থ দেব কেমন আছেন?

অসুস্থ দেবের রক্তচাপ মাপা হচ্ছে (বাঁয়ে)

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এখনো বাকি দ্বিতীয় দফার ভোট। প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত ভারতীয় বাংলা সিনেমার নায়ক, সংসদ সদস্য দেব। শুক্রবার (২৪ এপ্রিল) প্রচারে বের হওয়ার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই তারকা অভিনেতা।  

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, বাইরের কড়া রোদ উপেক্ষা করেই টানা বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন দেব। কখনো জনসভা, কখনো হুডখোলা গাড়িতে চেপে জনগণের মাঝে উপস্থিত হচ্ছেন।  

আরো পড়ুন:

শুক্রবার (২৪ এপ্রিল) প্রচারে যাওয়ার উদ্দেশ্যে বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছান দেব। হেলিকপ্টারে উঠার আগে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে তার রক্তচাপ মাপা হয়। স্বাভাবিকের তুলনায় তার রক্তচাপ খানিকটা কম ছিল। তাছাড়া তার মাথাও ঘুরছিল। প্রাথমিক চিকিৎসার খানিকক্ষণের মধ্যেই সুস্থ বোধ করেন। তারপর উড়ে যান প্রচারের উদ্দেশে। 

দেবের ঘনিষ্ঠ একজন ভারতীয় গণমাধ্যমে বলেন, “কয়েক দিন ধরেই অনিয়ম করে চলছেন দেব। বিধানসভা নির্বাচনের চাপে প্রায় নাওয়া-খাওয়া ভুলেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সারা দিন প্রচার করেছেন, শুক্রবারও (২৪ এপ্রিল) সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েন। প্রথমে রানাঘাট, তারপর মথুরাপুর হয়ে ঘটকপুকুরের একটি এলাকায় প্রচারে যাওয়ার কথা দেবের। পরিকল্পনা অনুযায়ী, সকালবেলা বাড়ি থেকে বেরও হন। বৈশাখের তীব্র গরমে সকলেরই নাজেহাল অবস্থা। দেবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আপাতত সুস্থ আছেন দেব।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়