ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাটোরে জমি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৩০

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ২৪ এপ্রিল ২০২৬  
নাটোরে জমি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৩০

নাটোরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পারিল গ্রামে দুই পক্ষ শুক্রবার সকালে সংঘর্ষে জড়ায়।

নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার ডাহিয়া ইউনিয়নের পারিল গ্রামে সিরাজুল ও কালাম গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আজ শুক্রবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের  লোকজন বিভিন্ন ধরনের দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এ সময় সিরাজুল গ্রুপের সিরাজুল, আইনুল হক, আব্দুল আজিজ, শহিদুল, আসাদ, রুবেল, ফরহাদ, হাফিজ, শাকিল ও রায়হান আহত হন।  কালাম গ্রুপের হাসি, মাফুজুল, মুর্শেদুল, মহসিন, ইসলাম, রহিদুল, রব্বেল, রাব্বানী, সুমন, মিলন ও আলামিনসহ আরও অনেকে আহত হন। 

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।”

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়