ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টবের মধ্যে গাঁজা চাষ, অতঃপর...

বরিশাল প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২৪ এপ্রিল ২০২৬  
টবের মধ্যে গাঁজা চাষ, অতঃপর...

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের চর খাগকাটা গ্রামে একটি বাড়ির আঙিনায় টবে চাষ করা ১৩টি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এসব গাঁজা গাছের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে ওই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীম রাঢ়ীর (৩০) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় টবে চাষ করা ১৩টি গাঁজা গাছ, ঘরে থাকা প্রায় ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। শামীম রাঢ়ীকেও গ্রেপ্তার করা হয়। শামীম ওই গ্রামের সফিজুল রাঢ়ীর ছেলে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন।

তিনি জানিয়েছেন, শামীম রাঢ়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/পলাশ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়