ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টেকনাফে পিস্তলসহ মানবপাচারকারী আটক 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ২৪ এপ্রিল ২০২৬  
টেকনাফে পিস্তলসহ মানবপাচারকারী আটক 

অস্ত্রসহ আটক মানবপাচারকারী ইয়াসিন (মাঝে)।

কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ ইয়াসিন নামে এক মানবপাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আরো পড়ুন:

আটক ইয়াসিন টেকনাফ সদরের মহেশখালিয়াপাড়ার বাসিন্দা আনজল হোসেনের ছেলে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে টেকনাফ থানাধীন মহেশখালিয়া পাড়া সংলগ্ন এলাকায়  অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তলসহ মোহাম্মদ ইয়াসিন নামে এক মানবপাচারকারীকে আটক করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াসিন দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মানবপাচারের মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়