ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রামুতে ৭৪ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ২৩ এপ্রিল ২০২৬  
রামুতে ৭৪ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের রামুতে ২৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য ৭৪ লাখ ৪০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

আটরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মো. রাসেল ফরাজি (৪০) এবং কুমিল্লার লাকসাম উপজেলার মেহেদী হাসান টিপু (২২)।

বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ২২ এপ্রিল (বুধবার) রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল জোরদার করা হয়। 

তিনি জানান, হ্নীলা থেকে ঢাকাগামী একটি সন্দেহজনক টাটা কাভার্ড ভ্যান থামানো হয়। এ সময় গাড়ির চালক এবং তার সহযোগীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রথমে কোনো তথ্য দিতে অস্বীকার করেন। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে চালক ও হেলপারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়