গোপালগঞ্জে ইজিবাইকে ধাক্কা দিল বাস, শিশু নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জে সড়ত দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সামিউল আলিম মোল্লা (৩) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মারা যাওয়া সামিউল সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে। আহতরা হলেন- নয়ন (৩৮), ইয়াসিন মোল্লা (২২), চৈতি বেগম (৩৬), আজিমসহ (২) পাঁচজন। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে আড়পাড়ার দিকে যাচ্ছিল ইজিবাইকটি। ফকিরকান্দি এলাকায় মোড় ঘুরতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে দেয়। ঘটনাস্থলে শিশু সামিউল মারা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা/বাদল/মাসুদ
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৭, আক্রান্ত ১২১৫