ঢাকা     শনিবার   ২৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১২ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ক্যানসারের কাছে হার মানলেন কৌতুক অভিনেতা তপন

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ২৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:১৩, ২৫ এপ্রিল ২০২৬
ক্যানসারের কাছে হার মানলেন কৌতুক অভিনেতা তপন

তারিকুজ্জামান তপন

টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ, জনপ্রিয় কৌতুক অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়, “আমাদের সম্মানিত সদস্য ও প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

আরো পড়ুন:

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই গুণী অভিনেতা। গত বছরের ডিসেম্বর মাসে তার খাদ্যনালিতে ক্যানসার শনাক্ত হয়, যা পরে চতুর্থ পর্যায়ে পৌঁছে যায়। চিকিৎসার অংশ হিসেবে ইতোমধ্যে তার তিন দফা কেমোথেরাপি সম্পন্ন হয়েছিল।

সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন তার ছেলে তাছফিক।

দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করেছিলেন তারিকুজ্জামান তপন। বিশেষ করে কৌতুক চরিত্রে তার সহজাত অভিনয় দর্শকের কাছে তাকে আলাদা করে চিনিয়ে দেয়। ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’সহ বহু জনপ্রিয় নাটক ও সিনেমায় অভিনয় করে তিনি দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়