ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খেলার সময় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ২৩ এপ্রিল ২০২৬  
খেলার সময় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

মেহেরপুরের গাংনীত মাথাভাঙ্গা নদীর পানিতে ডুবে আব্রাহাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আব্রাহাম উপজেলার চর গোয়াল গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকাশ আলীর ছেলে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, নদীর পাড়ে খেলধুলা করছিল আব্রাহাম। খেলার একপর্যায়ে অসাবধনতাবশত নদীতে পড়ে যায়। পরে নদীতে তার মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন স্থানীয়রা।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/ফারুক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়