ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বনানীতে সড়ক বিভাজকে উঠে গেল বাস, নিহত ২

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:৩৫, ২৩ এপ্রিল ২০২৬
বনানীতে সড়ক বিভাজকে উঠে গেল বাস, নিহত ২

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে একটি বাস সড়ক বিভাজকে উঠে গেছে, আর এতে চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে সড়ক ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

মহাখালী থেকে উত্তরাগামী ভূঁইয়া পরিবহনের বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান বনানী থানার ওসি ফরিদুল ইসলাম।

ওসি বলেন, “ওই ঘটনায় আমরা এখন পর্যন্ত দুজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। অনেকেই আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ (ঢামেক) বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে।”

এর আগে দুই জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার তথ্য গণমাধ্যমকে জানান পুলিশের মহাখালী জোনের সহকারী কমিশনার মো. রাসেল রানা।

তিনি বলেন, “বাসটি মিড আইল্যান্ডে তুলে দিয়েছে। ওই দুই জন ছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন। আমরা বাসটি সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।”

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ভূঁইয়া পরিবহনের একটি বাস গাজীপুর যাচ্ছিল। এ সময় বনানী এলাকায় হঠাৎ এক পথচারী বাসের সামনে এসে পড়লে বাসটির চালক গাড়িটি ডান দিকে ঘুরিয়ে দেন। তখন গাড়িটি ডানপাশের রোড ডিভাইডারের উপরে উঠে যায়। এ সময় ডিভাইডারের উপরে থাকা দুই জন ঘটনাস্থলেই মারা যান।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ঢাকা/মাকসুদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়