ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নতুন বাস ভাড়া না মানলে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ২৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:১৩, ২৩ এপ্রিল ২০২৬
নতুন বাস ভাড়া না মানলে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন নির্ধারিত বাস ভাড়া না মানলে শক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বাস ও মিনিবাসের নতুন ভাড়ার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আরো পড়ুন:

নির্ধারিত ভাড়া মানা হচ্ছে কি না তা সরকার তদারকি করবে কি না-জানতে চাইলে মন্ত্রী বলেন, “এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যেকোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। যেহেতু তারা অঙ্গীকার করেছে, এর ব্যত্যয় না হওয়া পর্যন্ত আমাকে এ বিষয়ে প্রশ্ন না করার রিকোয়েস্ট করব।”

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বেড়েছে ১১ পয়সা।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। এ ক্ষেত্রে ভাড়া বেড়েছে ৪.৪৫ শতাংশ।

অন্যদিকে, দূরপাল্লার পথে বাস ভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা। এ ক্ষেত্রে ৫.১৯ শতাংশ বেড়েছে ভাড়া।

আর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এলাকায় কিলোমিটার প্রতি বাস ভাড়া ২ টাকা ৩২ পয়সা আছে। সেটা ১১ পয়সা বেড়ে হয়েছে ২ টাকা ৪৩ পয়সা, যেটা ৪.৭৪ শতাংশ বেড়েছে।

ঢাকা/আসাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়