ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাকিমপুরে সড়কের পাশে ৩ হাজার সজনে ডাল রোপণ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ২৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৫:১১, ২৩ এপ্রিল ২০২৬
হাকিমপুরে সড়কের পাশে ৩ হাজার সজনে ডাল রোপণ

খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন সড়ক ও পরিত্যক্ত স্থানে সজনে গাছের ডালের কাটিং রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে হিলি-ঘোড়াঘাট সড়কের দুই পাশে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী কার্যক্রমে প্রায় ৩ হাজার সজনে গাছ রোপণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, এসআই সুজা মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা।

উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম জানান, সজনে একটি অত্যন্ত উপকারী ওষুধি গাছ। এর ফল, পাতা ও ফুল মানুষের খাদ্য হিসেবে ব্যবহারের পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধেও সহায়ক। পুষ্টিগুণে ভরপুর এই গাছ মানুষের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, “সজনে গাছ রোপণে তেমন কোনো খরচ নেই এবং বিশেষ যত্ন ছাড়াই এটি বেড়ে ওঠে। এজন্য উপজেলার বিভিন্ন সড়ক, গ্রামের পরিত্যক্ত জায়গা, ফসলি জমির আইল এবং রেললাইনের পাশেও এসব গাছ লাগানো হয়েছে।”

ঢাকা/মোসলেম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়