ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৫০০ হাসপাতালে ১০ জন করে আনসার নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ২২ এপ্রিল ২০২৬   আপডেট: ২১:০৭, ২২ এপ্রিল ২০২৬
৫০০ হাসপাতালে ১০ জন করে আনসার নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড় হাসপাতাল মিলিয়ে দেশের প্রায় ৫০০ হাসপাতালে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সাম্প্রতিক সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

আরো পড়ুন:

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে তারা নির্বিঘ্নে সেবা দিতে পারেন।’’ 

টিকা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে আগামী ছয় মাসের জন্য পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং যক্ষাসহ কোনো টিকার সংকট নেই। এছাড়া স্বাস্থ্যখাতে জনবল সংকট দূর করতে দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) ও চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দেশি-বিদেশি চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
 

ঢাকা/এমএসবি/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়