ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হজে যাচ্ছেন অভিনেত্রী চম্পা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২১ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:২৭, ২১ এপ্রিল ২০২৬
হজে যাচ্ছেন অভিনেত্রী চম্পা

গুলশান আরা আক্তার চম্পা

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা গুলশান আরা আক্তার চম্পা। তবে একা নন, পরিবারের সদস্য সঙ্গে নিয়ে হজে যাওয়ার পরিকল্পনা করেছেন এই অভিনেত্রী।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চম্পা বলেন, “ববিতা আপা, সুচন্দা আপা হজ করে ফেলেছেন। আমি তখন পারিনি। আমার সুযোগ এসেছে। আল্লাহ যদি আমার কপালে রাখেন, তবে এই বছরই হজ করব; সঙ্গে আমার ভাইকেও নিয়ে যাব।” 

আরো পড়ুন:

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন চম্পা। ১৯৮৫ সালে শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রথম সিনেমা মুক্তির পর দর্শক ও চলচ্চিত্রাঙ্গনে সকলের নজর কাড়েন। 

এরপর ধীরে ধীরে দেশের চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন চম্পা। একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়ান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। 

চম্পা অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো—তিন কন্যা, ভেজা চোখ, কাসেম মালার প্রেম, পদ্মা মেঘনা যমুনা, টপ রংবাজ, শঙ্খনীল কারাগার, পদ্মা নদীর মাঝি, প্রেম দিওয়ানা, ত্যাগ, ডিসকো ড্যান্সার, দেশপ্রেমিক, অন্য জীবন, টার্গেট, খলনায়ক, লাল দরজা, চন্দ্রকথা, শাস্তি, চন্দ্রগ্রহণ, মনের মানুষ প্রভৃতি। 

চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চম্পা। এর মধ্যে তিনবার সেরা অভিনেত্রী, দুইবার পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য এই সম্মাননা অর্জন করেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়