ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানের উদ্দেশে রওনা দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২১ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:৩৯, ২১ এপ্রিল ২০২৬
পাকিস্তানের উদ্দেশে রওনা দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার (২১ এপ্রিল) রওনা দিচ্ছেন। বুধবার তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাবেন। 

কাতারভিত্তিক সংবাদমাদ্যম আল জাজিরা মঙ্গলবার মধ্যস্থতার সাথে জড়িত ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার সন্ধ্যায় (পাকিস্তান সময়) ওয়াশিংটন ডিসি থেকে রওনা হবেন এবং আগামীকাল (বুধবার) সকালের শেষভাগে বা দুপুরের শুরুতে ইসলামাবাদে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদে ইরানের সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় ভ্যান্স মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে দেওয়া হুমকির কথা উল্লেখ করে ইরান এতে অংশগ্রহণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়