ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুন্দরবন থেকে ৪১টি হরিণ শিকারের ফাঁদ জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ২০ এপ্রিল ২০২৬   আপডেট: ২১:২৯, ২০ এপ্রিল ২০২৬
সুন্দরবন থেকে ৪১টি হরিণ শিকারের ফাঁদ জব্দ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনবিভাগের অভিযানে ৪১টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জ টহল ফাঁড়ির আওতাধীন ব্যারাকখাল এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

বনবিভাগ সূত্র জানায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ব্যারাকখাল এলাকায় কয়েকজন চোরাশিকারী সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে—এমন তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ টহল ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযান চালান।

এ সময় সেখান থেকে ৪১টি হরিণ শিকারের ‘মালা ফাঁদ’ জব্দ করা হয়। তবে বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান বলেন, “সুন্দরবনের জীব-বৈচিত্র্য রক্ষায় নিয়মিত টহল অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত ফাঁদগুলো ধ্বংস করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। বনবিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরো বলেন, “সুন্দরবন শুধু দেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি বিশ্ব ঐতিহ্যের অংশ। তাই এখানে বসবাসকারী বন্যপ্রাণী—বিশেষ করে হরিণের মতো গুরুত্বপূর্ণ প্রজাতি—রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।”

ঢাকা/শাহীন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়