ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারী আসনে মনোনয়ন সুচিন্তিতভাবে দেওয়া হয়েছে: সেলিমা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ২১ এপ্রিল ২০২৬  
নারী আসনে মনোনয়ন সুচিন্তিতভাবে দেওয়া হয়েছে: সেলিমা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

তিনি বলেন, “এবারের মনোনয়ন অত্যন্ত সুচিন্তিতভাবে দেওয়া হয়েছে। প্রবীণ ও নবীনের সমন্বয়ে গঠিত এই তালিকা পার্লামেন্টে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।”

আরো পড়ুন:

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, “ত্রয়োদশ সংসদ গণতন্ত্র উত্তরণ এবং দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ সময় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ঢাকা/এমএসবি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়