ইরানের বিরুদ্ধে হামলা শুরু করতে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যুদ্ধবিরতির সময়টিকে সরঞ্জাম পুনরায় সংগ্রহ করতে ব্যবহার করেছে এবং তার নির্দেশ পেলে ইরানের বিরুদ্ধে হামলা পুনরায় শুরু করতে প্রস্তুত।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প বলেন, “আমরা প্রস্তুত। আমাদের কাছে প্রচুর গোলাবারুদ, সবকিছুই প্রচুর পরিমাণে আছে। ... আমরা এই সময়টাকে পুনরায় সরঞ্জাম সংগ্রহ করতে ব্যবহার করেছি, এবং তারাও সম্ভবত কিছুটা সংগ্রহ করেছে। আমরা প্রস্তুত। সামরিক বাহিনী ঝাঁপিয়ে পড়ার জন্য মুখিয়ে আছে।”
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না, যার মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা।
তিনি বলেছেন, “আমাদের হাতে অতটা সময় নেই। ইরান যদি একটি চুক্তিতে আসে, তবে তারা নিজেদেরকে খুব ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে। আলোচনা করা ছাড়া ইরানি কর্মকর্তাদের কোনো বিকল্প নেই।”
ঢাকা/শাহেদ
ইরানের বিরুদ্ধে হামলা শুরু করতে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প