অপারেশনে সন্তান জন্মের ৩ দিন পর পরীক্ষায় বসলেন মা
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিজারিয়ান অপারেশনে সন্তান জন্মের মাত্র তিন দিন পরীক্ষা দিচ্ছেন হাওয়া আক্তার।
সিজারিয়ান অপারেশনে সন্তান জন্মের মাত্র তিন দিন পর চলতি এসএসসি পরীক্ষায় বসেছেন হাওয়া আক্তার। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নবজাতক সন্তানকে পরিবারের কাছে রেখে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেন তিনি। তিনি নির্ধারিত সময়ে ‘কুরআন মাজিদ ও তাজভীদ’ বিষয়ে পরীক্ষা দেন।
গত ১৮ এপ্রিল সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বাসিন্দা হযরত আলীর মেয়ে হাওয়া আক্তারের সিজারিয়ান অপারেশন হয়। অপারেশনের পর তিনি শারীরিকভাবে দুর্বল থাকলেও পরীক্ষা দেওয়া বন্ধ রাখেননি।
পরীক্ষা চলাকালে নবজাতক সন্তানকে নিয়ে পরিবারের একজন সদস্য পরীক্ষাকেন্দ্রের পাশের একটি কক্ষে অবস্থান করেন।
কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞা জানান, তাদের কেন্দ্রে ১১ শতাধিক পরীক্ষার্থী অংশ নেয়। একজন ছাত্রী মাত্র তিন দিন আগে অপারেশনের পরও পরীক্ষায় অংশ নিয়েছেন, যা অন্যদের জন্য অনুপ্রেরণার।
ঢাকা/সৈকত/বকুল
ইরানের বিরুদ্ধে হামলা শুরু করতে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প