ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাজ্যে ‘গ্রেট স্কলারশিপ’, বাংলাদেশিদের আবেদনের সুযোগ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ২১ এপ্রিল ২০২৬  
যুক্তরাজ্যে ‘গ্রেট স্কলারশিপ’, বাংলাদেশিদের আবেদনের সুযোগ

সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে যুক্তরাজ্য দীর্ঘদিন ধরেই জনপ্রিয় একটি গন্তব্য। বিশ্বমানের প্রায় ১৪০টির বেশি বিশ্ববিদ্যালয় এবং উন্নত শিক্ষা ব্যবস্থার কারণে দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। তবে, উচ্চ ব্যয় অনেকের জন্য বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এই খরচ কিছুটা কমাতে সহায়তা করছে ‘গ্রেট স্কলারশিপ’।

আবেদনের যোগ্যতা

আরো পড়ুন:

২০২৬-২৭ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন নেওয়া হচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে, বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়সীমা ভিন্ন হতে পারে। যুক্তরাজ্য সরকারের ‘গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন’ এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এ বৃত্তি প্রদান করা হয়।

সুযোগ-সুবিধা

এই স্কলারশিপের আওতায় এক বছরের মাস্টার্স কোর্সে টিউশন ফি বাবদ ১০ হাজার পাউন্ড পর্যন্ত অনুদান দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ ২৯ হাজার টাকার সমান।

আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং নির্বাচিত বিষয়ে পড়াশোনার আগ্রহ থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ইংরেজি ভাষার যোগ্যতাও পূরণ করতে হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের যুক্তরাজ্যের সঙ্গে একাডেমিক ও সাংস্কৃতিক যোগাযোগ বজায় রাখা, ‘গ্রেট স্কলার’ নেটওয়ার্কে যুক্ত হওয়া এবং ভবিষ্যতে অ্যালামনাই হিসেবে সক্রিয় থাকার আগ্রহ থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আবেদন করতে আগ্রহীদের প্রথমে গ্রেট স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর পছন্দের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রসঙ্গত, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবেদনের শেষ সময় আলাদা। তাই নির্দিষ্ট সময়সীমা জানতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নিয়মিত পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

ওয়েবসাইট লিঙ্ক: https://study-uk.britishcouncil.org/scholarships-funding/great-scholarships

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়