ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ৭ জুন ২০২৬   আপডেট: ১৯:৩৯, ৭ জুন ২০২৬
আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রবিবার (৭ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী এ ধন্যবাদ জানান।

সভায় প্রধানমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডের মতো নৃশংস হৃদয়বিদারক ঘটনায় দ্রুত তদন্ত, অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বিশেষভাবে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, মামলার বিচার দ্রুত ও স্বচ্ছভাবে শেষ হবে এবং দোষীরা প্রচলিত আইনে উপযুক্ত শাস্তি পাবে।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে একই রকম পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত সদস্যরা দ্রুত পদক্ষেপের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন। ভবিষ্যতেও অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়