ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কারণ দর্শাতে আরো ৪৮ ঘণ্টা সময় পেল আদ-দ্বীন হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ৭ জুন ২০২৬  
কারণ দর্শাতে আরো ৪৮ ঘণ্টা সময় পেল আদ-দ্বীন হাসপাতাল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে আরো ৪৮ ঘণ্টা সময় পেয়েছে আদ-দ্বীন হাসপাতাল।

রবিবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

তিনি বলেছেন, “আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে তাদের আরো ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। আগামী ৯ জুন বিকেল ৫টার মধ্যে তাদের শোকজের জবাব দিতে হবে।”

এদিকে, গতকাল শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, “ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ৭২ ঘণ্টা সময় বেঁধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মন্ত্রী আরো বলেন, “হাসপাতাল স্থাপনা–সংক্রান্ত আইন ও বিধিমালা পর্যালোচনা করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। হাসপাতালটির জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা/এমএসবি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়