ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অভিজ্ঞতা ছাড়াই এসবিএসি ব্যাংকে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ৭ জুন ২০২৬  
অভিজ্ঞতা ছাড়াই এসবিএসি ব্যাংকে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি) পিএলসি। ব্যাংকটি একাধিক পদে অভিজ্ঞতা ছাড়াই লোকবল নিয়োগ দেবে। পুরুষ, নারী উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)

আরো পড়ুন:

পদ সংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: এমবিএম/এমবিএ/মাস্টার্স/৪ বছরের স্নাতক অথবা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে অন্তত ৩টি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ/জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা: ২৫ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন: প্রবেশনকালে মাসিক বেতন ৪৮,০০০ টাকা। ১ বছরের সফল প্রবেশন সময়কাল শেষে ‘সিনিয়র অফিসার’ হিসেবে বেতন হবে ৬৭,২৯৫ টাকা এবং ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা। 

পদের নাম:  অফিসার অন প্রবেশন 

পদ সংখ্যা: অনির্ধারিত।

এমবিএম/এমবিএ/মাস্টার্স/৪ বছরের স্নাতক অথবা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে অন্তত ২টি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ/জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা: ২৫ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন: প্রবেশন কালে মাসিক বেতন ৪০,০০০ টাকা। ১ বছরের সফল প্রবেশন সময়কাল শেষে ‘সিনিয়র অফিসার’ হিসেবে মাসিক বেতন হবে ৫০,৪০৫ টাকা এবং ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা। 

পদের নাম:  ট্রেইনি জুনিয়ার অফিসার (জেনারেল অ্যান্ড ক্যাশ)

পদ সংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: এমবিএম/এমবিএ/মাস্টার্স/৪ বছরের স্নাতক ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে অন্তত ১টি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ/জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা: ২৫ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন: প্রবেশন কালে মাসিক বেতন ৩৫,০০০ টাকা। ১ বছরের সফল প্রবেশন সময়কাল শেষে ‘জুনিয়র অফিসার (জেনারেল-ক্যাশ)’ হিসেবে বেতন হবে ৪৬,৯৩৩ টাকা এবং ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা। 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://career.sbacdigital.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৫ জুন, ২০২৬।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়