ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থান ইরানের প্রধান সমস্যা’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ৭ জুন ২০২৬  
‘যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থান ইরানের প্রধান সমস্যা’

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ইরানের প্রধান সমস্যা হচ্ছে ওয়াশিংটনের ‘পরিবর্তনশীল ও পরস্পরবিরোধী অবস্থান।’ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রবিবার (৭ জুন) সিএনএনকে এমনটাই জানিয়েছেন।

বাঘাই জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন:

তিনি বলেন, “এই প্রশাসনের সাথে আলোচনার প্রধান সমস্যা হলো, আপনাকে অনেক পরিবর্তনশীল অবস্থান, লক্ষ্য পরিবর্তন, বিভিন্ন বিবৃতি এবং বিভিন্ন কর্মকর্তার পরস্পরবিরোধী মন্তব্যের সম্মুখীন হতে হয়, যা পুরো প্রক্রিয়াটিকে অত্যন্ত জটিল করে তোলে।”

তিনি আরো বলেন, বেশ কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, “কিন্তু মূল বিষয় হলো আমেরিকানদের অবশ্যই বুঝতে হবে যে, তাদের ইরানের অধিকারকে স্বীকৃতি দিতে হবে।

এই অধিকারের মধ্যে আন্তর্জাতিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণভাবে পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকারও অন্তর্ভুক্ত বলে জানান বাঘাই।

তিনি বলেন, “একই সাথে, যখন তারা আমাদের অবরুদ্ধ সম্পদ নিয়ে কথা বলছে, তখন তারা আমাদের কোনো ছাড় না দেওয়ার কথা বলছে।”

বিদেশি ব্যাংকে জব্দকৃত শত শত কোটি ডলারের সম্পদ মুক্ত করতে যুক্তরাষ্ট্রকে সম্মত হতে হবে বলে ইরান দাবি করছে।

সিএনএন রবিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি পুনর্গঠনে সহায়তার জন্য ইরানি সম্পদ ব্যবহারের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়