ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে অর্থ ছিনতাই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ৭ জুন ২০২৬   আপডেট: ২০:২৬, ৭ জুন ২০২৬
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে অর্থ ছিনতাই

রাজধানীর মতিঝিলে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে অর্থ ছিনতাই করা হয়েছে।

রবিবার (৭ মে) বিকেল ৩টার দিকে মতিঝিলের শাপল চত্বরে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের করপোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে। মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী লোকমান হোসেন জানিয়েছেন, তার হাতে থাকা ব্যাগে ১৭ হাজার সৌদি রিয়াল ছিল। বাংলাদেশি মুদ্রায় এর মূল্যমান প্রায় ৫ লাখ টাকা।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, গুলিবিদ্ধ ওই ব্যক্তির সঙ্গে থাকা একটি ব্যাগে ১৭ হাজার সৌদি রিয়াল  ছিল। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৫ লাখ টাকা হবে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ লোকমান হোসেনকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে  পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। 

গোয়েন্দা সূত্র জানিয়েছে, ছয়জন দুষ্কৃতকারী তিনটি মোটরসাইকেলে করে এসে লোকমান হোসেনকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ইতোমধ্যে ঘটনাস্থলের আশপাশের প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দ্রুতই অপরাধীরা গ্রেপ্তার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/এমআর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়