সাভার থানা ছাত্রদলের ১৮৮ সদস্যের কমিটি, সভাপতি মাশফি সম্পাদক সামির
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সভাপতি ফয়সাল আহমেদ মাশফি ও সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির।
ঢাকা জেলার সাভার থানা ছাত্রদলের ১৮৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ফয়সাল আহমেদ মাশফি ও সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির।
রবিবার (৭ জুন) ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
বিশাল এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে রফিকুল ইসলাম নোমানকে। এতে সহ-সভাপতি পদ পেয়েছেন ৬৬ জন।
কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. মিজানুর রহমানকে। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ৫২ জনকে। আর সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে ২৮ জনকে।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. রকিব হাসান। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ২৫ জনকে।
এতে প্রচার সম্পাদক হয়েছেন শিশির হাসান। সহ-প্রচার সম্পাদক করা হয়েছে নজরুল ইসলামকে।
দপ্তর সম্পাদক করা হয়েছে মো. শারাফাত হোসেনকে। এছাড়া সাতজন সদস্য রয়েছেন।
ঢাকা/সাব্বির/বকুল