ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সীমান্তে অনুপ্রবেশ রুখে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৭ জুন ২০২৬   আপডেট: ১৬:২৪, ৭ জুন ২০২৬
সীমান্তে অনুপ্রবেশ রুখে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেছেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। এখন পর্যন্ত সব অবৈধ পুশইনের চেষ্টা ঠেকানো হয়েছে।”

আরো পড়ুন:

রবিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আগামীকাল ৮ জুন থেকে নয়া দিল্লিতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে বৈঠক শুরু হবে। 

পুশইন নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এ বৈঠক হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ডিজি পর্যায়ের বৈঠক পালাক্রমে বাংলাদেশ ও ভারতে হয়। এবার আমাদের দিল্লি যাওয়ার পালা। সেখানে সব বিষয় নিয়েই আলোচনা হবে। একে ডিজিএলটি বলা হয়, ডিজি লেভেল টক। আলোচনা শেষে সিদ্ধান্তগুলো চূড়ান্ত করে স্বাক্ষর হবে। আগে বৈঠকটা হোক, দেখি।”

তিনি বলেন, “সীমান্তের সব ইস্যুই আলোচনায় আসবে। আমরা কূটনৈতিক চ্যানেলে বিষয়গুলো সমাধানের চেষ্টা করছি। একইসঙ্গে বিজিবি সতর্ক আছে। অবৈধভাবে কাউকে ঢোকানোর চেষ্টা হলে আমরা বাধা দেব। এখন পর্যন্ত সেটাই হচ্ছে। তবে, কূটনৈতিকভাবে সমাধান করাই আমাদের প্রথম অগ্রাধিকার।”

বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ থেকে ১১ জুন নয়া দিল্লিতে হবে। চার দিনের এ সম্মেলনে সীমান্ত-সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হবে।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল যোগ দেবে। অন্যদিকে, বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল অংশ নেবে।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়