ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনার সঙ্গে ৯ ঘণ্টা উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ৭ জুন ২০২৬   আপডেট: ১৫:১৯, ৭ জুন ২০২৬
খুলনার সঙ্গে ৯ ঘণ্টা উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

লাইনচ্যুত ট্রেন উদ্ধারে কাজ করছেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

ঝিনাইদহের কোটচাঁদপুরে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের তিনটি বগি উদ্ধারে কাজ চলছে। ফলে দুর্ঘটনার ৯ ঘণ্টা অতিবাহিত হলেও খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার নয়ন হোসেন এ তথ্য জানান।

আরো পড়ুন:

রবিবার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুপুর ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।

কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি সকাল ৬টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছায়। এ সময় ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল। খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ চালাচ্ছে। এ কাজে এখনো সময় লাগবে বলে জানান তিনি। 

গত ২১ মে একই এলাকায় আরো একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছিল।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়