ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডোমারে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ২১ এপ্রিল ২০২৬  
ডোমারে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেন বাবা।

নীলফামারীর ডোমার উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন এক অসহায় বাবা। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি দোলাপাড়া গ্রামের নজরুল ইসলাম তার ছেলে মো. ওয়াহিদকে পুলিশের হাতে তুলে দেন।

আরো পড়ুন:

পরিবারের সদস্যরা জানান, ওয়াহিদ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। তাকে মাদক সেবন থেকে বিরত রাখতে গেলে তিনি পরিবারের সদস্যদের মারধর করতেন এবং ঘরের মালামাল ভাঙচুর করতেন। এ অবস্থায় নিরুপায় হয়ে তার বাবা থানায় খবর দেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী এবং ডোমার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াহিদের ঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তিনি দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা/সিথুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়