ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ২০ জুন ২০২৬  
যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানা মোড়ের যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন নারী সন্তান জন্ম দেন।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারী যাত্রী ছাউনিতে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

আরো পড়ুন:

শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বর থানা মোড়ের যাত্রী ছাউনিতে ওই নারী সন্তান প্রসব করেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  ওই নারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার নাম-পরিচয় ও নবজাতকের পিতৃ পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, ২-৩ বছর ধরে মানসিক ভারসাম্যহীন এই নারী সুবর্ণচর উপজেলা পরিষদ ও চরজব্বর থানা সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতেন। একপর্যায়ে তিনি গর্ভবতী হন। শুক্রবার বিকেলে তিনি চরজব্বর থানা মোড়ের যাত্রী ছাউনিতে ছেলে সন্তান জন্ম দেন। কিছুক্ষণ পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা এসে মা-ছেলেকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই নারী নিজের ঠিকানা বা পরিচয় বলতে পারছেন না।

এদিকে, স্থানীয় এক নারী নবজাতককে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এলাকাবাসী শিশুটির পিতৃপরিচয় শনাক্তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, “বিকেলে যাত্রী ছাউনিতে এক নারী ছেলে সন্তান জন্ম দিয়েছেন। স্থানীয় সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”

ঢাকা/সুজন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়