ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমি যা বলি, ইসরায়েল তাই করে: ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ২০ জুন ২০২৬  
আমি যা বলি, ইসরায়েল তাই করে: ট্রাম্প 

যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল তাঁর কথামতোই চলে এবং তিনি চাইলে দেশটিকে লেবাননে নতুন হামলা চালানো থেকে বিরত রাখতে পারবেন। একই সঙ্গে তিনি বলেছেন, তাঁর সমর্থন না থাকলে ইসরায়েল টিকে থাকাই কঠিন হয়ে পড়ত।

যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে উপস্থাপক মার্ক ক্যাপুটো জানতে চান, “আপনি কি ইসরায়েলকে লেবাননে হামলা চালানো থেকে বিরত রাখতে পারবেন?”

প্রশ্ন শেষ হওয়ার আগেই ট্রাম্প জবাব দেন, “হ্যাঁ, পারব।”

কীভাবে তা সম্ভব, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তারা আমাকে অনেক সম্মান করে এবং আমি যা বলি, তারা তাই করে।”

সাক্ষাৎকারে ট্রাম্প ইসরায়েল এবং দেশটির প্রধানমন্ত্রী  বেনিয়ামিন নেতানিয়াহু সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও কথা বলেন।

তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প না থাকলে কী হতো, সেটা ভাবুন। নেতানিয়াহু আমার সঙ্গে ভালোভাবে কাজ করেছেন।”

ট্রাম্প আরো বলেন, “আমি না থাকলে ইসরায়েল কার্যত ধ্বংস হয়ে যেত।”

নেতানিয়াহুর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “সম্পর্ক ভালো। তবে আমাদের তাকে কিছুটা হলেও সুস্থ ও সংযত রাখতে হয়।”

লেবাননে নতুন করে হামলা চালানো থেকে ইসরায়েলকে বিরত রাখার চেষ্টা চালানোর সময় ট্রাম্প এসব মন্তব্য করেন। কারণ নতুন কোনো হামলা ইরানকে ঘিরে হওয়া যুদ্ধবিরতি ও সমঝোতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়