ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল কনের চাচার

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ২০ জুন ২০২৬   আপডেট: ০৯:২৬, ২০ জুন ২০২৬
বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল কনের চাচার

ফাইল ফটো

নড়াইলের সদর উপজেলার মুশুড়ি গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনের চাচা নকুল কুমার মল্লিক (৫০) মারা গেছেন। শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

মারা যাওয়া নকুল কুমার মল্লিক মুশুড়ি গ্রামের সতীশ চন্দ্র মল্লিকের ছেলে ও কনের বড় চাচা।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, নকুল কুমার মল্লিকের ছোট ভাই মুকুন্দ মল্লিকের মেয়ে বর্ণা রানী মল্লিকের বিয়ের অনুষ্ঠান চলছিল। বরপক্ষের আগমনের পর গেটের সামনে আনন্দঘন পরিবেশে বরকে মিষ্টিমুখ করানোর প্রস্তুতি চলছিল। বরকে মিষ্টিমুখ করাতে নকুল কুমার মল্লিকসহ কয়েকজন সেখানে উপস্থিত হন। অসাবধানতাবশত গেটের পাশে থাকা বিদ্যুৎতের তারের সংস্পর্শে গেলে নকুল কুমার মল্লিক বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন দ্রুত তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, “আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়