ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ১৯ জুন ২০২৬  
টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

প্রতীকী ছবি

টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরের পানিতে ডুবে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। 

আরো পড়ুন:

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে মারা যান তারা।

মারা যাওয়ারা হলেন- নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)।

স্থানীয় সূত্রে জানায়, সকালে চাচা-ভাতিজা সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। এক পর্যায়ে বিদ্যালয়ের পাশেই পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার  চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার থানার ডিউটি অফিসার এস এ হাবিব বলেন, “মরদেহ দুইটি থানা আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়