নলছিটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
ঝালকাঠির নলছিটিতে ডোবার পানিতে ডুবে সানজিদা আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া গ্রামে মারা যায় সে।
মারা যাওয়া সানজিদা একই গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের মেয়ে।
পরিবার সূত্র জানায়, সানজিদা তার মা কবিতা বেগমের সঙ্গে বাড়ির কাছের একটি ডোবার পাশে জ্বালানি কাঠ সংগ্রহে গিয়েছিল। অসতর্কতাবশত সে ডোবায় পড়ে পানিতে তলিয়ে যায়। পরে ডোবা থেকে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম বলেন, “থানার অপমৃত্যু মামলা করা হয়েছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/অলোক/মাসুদ