ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ১৮ জুন ২০২৬  
বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

দুর্ঘটনা কবলিত ট্রাক।

বগুড়ার দুপচাঁচিয়ায় মাল বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন (৪২) নামে দুর্ঘটনা কবলিত একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সহকারী  হৃদয় (২৫)। 

আরো পড়ুন:

বুধবার (১৭ জুন) মধ্যরাত ৩টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়ার তিষীগাড়ী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আনোয়ার হোসেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার হাসানদেবপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, নওগাঁ থেকে একটি আম বোঝাই ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। তিষীগাড়ী নামক স্থানে বগুড়া থেকে নওগাঁগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে আম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আম বোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন ও সহকারী হৃদয় গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বলেন, ‍“মারা যাওয়া ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।”

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়