ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাতে ‌‘তার চুরির’ চেষ্টা, খুঁটিতে ঝুলেছিল মরদেহ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ১৯ জুন ২০২৬   আপডেট: ১৪:৫০, ১৯ জুন ২০২৬
রাতে ‌‘তার চুরির’ চেষ্টা, খুঁটিতে ঝুলেছিল মরদেহ

বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে থাকা মরদেহ।

রাজশাহীর বাঘায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে মামুন আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপজেলার আড়ানী পৌর এলাকার হামিদকুড়া গোচর গ্রামে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পুলিশের ভাষ্য, রাতে তার চুরির জন্য খুঁটিতে উঠে মারা গেছেন তিনি।  

আরো পড়ুন:

শুক্রবার (১৯ জুন) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া মামুন গোচর গ্রামের মৃত ভাদু কসাইয়ের ছেলে।  এর আগে, আজ ভোরে স্থানীয়রা মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান।   

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “কয়েকদিন ধরে এলাকায় লোডশেডিং চলছিল। এই সুযোগে রাতের কোনো এক সময়ে বিদ্যুতের খুঁটিতে ওঠেন মামুন। খুঁটিতে থাকা তার চুরির চেষ্টা করেন তিনি। এ সময় খুঁটিতে বিদ্যুৎ প্রবাহ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।”

তিনি আরো বলেন, “স্থানীয়রা আজ ভোরে বৈদ্যুতিক খুঁটিতে তার মরদেহ ঝুলে থাকতে দেখে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে তার মরদেহ নামিয়ে নিয়ে আসা হয়। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া করা হবে।”

ঢাকা/মাহী/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়