ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ আর নেই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ১৯ জুন ২০২৬   আপডেট: ০৯:৪৩, ১৯ জুন ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ আর নেই

অ্যাডভোকেট হারুন অর রশিদ।

সাবেক ত্রাণ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ৮ মিনিটে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এ তথ্য জানিয়েছেন।

হারুন অর রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়