ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এনসিপিতে যোগ দিলেন খ্রিস্টান অ্যাসোসিয়েশনের চার সদস্য

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ২১ এপ্রিল ২০২৬  
এনসিপিতে যোগ দিলেন খ্রিস্টান অ্যাসোসিয়েশনের চার সদস্য

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তিতে যোগ দিয়েছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের চার সদস্য। 

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাদের যোগদান সম্পন্ন হয়।

আরো পড়ুন:

নতুন যোগ দেওয়া ব্যক্তিরা হলেন—জ্যাকসন গমেজ, রাসেল রোমান রোজারিও, হিমেল গমেজ ও জীবন স্লান।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ফরহাদ সোহেলসহ নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

তারা কে কোন দায়িত্ব পালন করবেন তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানান যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল।

ঢাকা/রায়হান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়