ঢাকা     শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৫ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এনসিপির জাতীয় নারী শক্তির পূর্ণাঙ্গ কমিটি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ১৮ এপ্রিল ২০২৬  
এনসিপির জাতীয় নারী শক্তির পূর্ণাঙ্গ কমিটি

মনিরা ও মিতু। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী উইং ‘জাতীয় নারীশক্তির’ ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন ডা. মাহমুদা আলম মিতু।

এছাড়া সংগঠনের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন নুসরাত তাবাসসুম।

আরো পড়ুন:

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নারীশক্তির সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন এমপির অনুমোদনে এ কমিটি গঠন করা হয়েছে।

শীর্ষ নেতৃত্বে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সাগুফতা বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মনজিলা ঝুমা। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা। আর যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পালন করবেন অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দুসহ মোট ছয়জন। যুগ্ম মুখ্য সংগঠক ও ১৬ জন থাকবেন সংগঠক হিসেবে।

যুগ্ম মুখ্য সংগঠকদের মধ্যে রয়েছেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম। সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন রেহনুমা রুমা, ফারজানা আক্তার, মনি মুক্তা, সেজুতি আক্তার, ঐশি আলম পৃথ্বী, নির্মী আক্তার নিপা, শাহিন সুলতানা ইতি, সাদিয়া আলম স্নিগ্ধা, বেনজির আক্তার, সাবরিনা রহিম প্রিয়া, ফালানি রবিদাস, ঋদিতা হৃদি, ফারহা এমদাদ ও সুরাইয়া ইয়াসমীন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় নারীশক্তির এই কমিটি সারা দেশে নারী অধিকার রক্ষার পাশাপাশি তাদের রাজনৈতিকভাবে সচেতন করার লক্ষ্যে কাজ করবে।

ঢাকা/রায়হান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়