ট্রাম্প বেশি কথা বলেন: ইরান
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশি কথা বলেন। শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের আন্তালিয়া কূটনৈতিক ফোরামের এক ফাঁকে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
বুধবারের মধ্যে ইরানের সাথে কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ‘আবার বোমা বর্ষণ শুরু করবে’ বলে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে খাতিবজাদেহ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ‘খুব বেশি কথা বলেন।’
এই ইরানি কর্মকর্তা বলেন, ট্রাম্প “একই বিবৃতিতে পরস্পরবিরোধী কথা বলেছেন। তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা আমি জানি না।”
খাতিবজাদেহ বলেন, ইরান বিশ্বাস করে “যুদ্ধ কোনো ইতিবাচক ফল বয়ে আনতে পারে না্ কিন্তু আক্রমণের শিকার হলে ইরান আত্মরক্ষা চালিয়ে যেতে প্রস্তুত। শেষ ইরানি সৈন্যটি থাকা পর্যন্ত আমরা লড়াই করব।”
ঢাকা/শাহেদ
সুনামগঞ্জ ও রংপুরে বজ্রপাতে ৭ জন নিহত