ঢাকা     শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিএম‌সি থে‌কেও কম খর‌চে চি‌কিৎসা

হাম-জ্বর রো‌গীদের চি‌কিৎসায় আগ্রহী পিআইএমএস হাসপাতাল

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ১৭ এপ্রিল ২০২৬  
হাম-জ্বর রো‌গীদের চি‌কিৎসায় আগ্রহী পিআইএমএস হাসপাতাল

হাম ও ভাইরাস জ্বর ইত‌্যা‌দি রো‌গাক্রান্ত‌দের চি‌কিৎসায়  বাংলা‌দেশ‌কে সহ‌যো‌গিতা কর‌তে চায় ভার‌তের রাজস্থা‌নের উদয়পু‌রে অব‌স্থিত পিআইএমএস (মা‌ল্টি সুপার স্পেশা‌লি‌টি) হাসপাতাল। তারা ক‌্যানসারসহ দূরা‌রোগ‌্য ব‌্যাধির চি‌কিৎসা সেবায়ও সাহায‌্য কর‌তে আগ্রহী।

বাংলা‌দে‌শ সরকার চাই‌লে দে‌শের প্রাদুর্ভাব হা‌ম ও ভাইরাস জ্বর ইত‌্যা‌দি রো‌গের চি‌কিৎসায় সহ‌যো‌গিতা কর‌বে। সেটা পিআইএমএস সি‌টি হাসপাতা‌লের অভিজ্ঞ চি‌কিৎসক টিম‌কে পা‌ঠি‌য়ে কর‌তে পা‌রে। এমন‌কি এসব রো‌গের স‌ঠিক চি‌কিৎসা কিভা‌বে কি কর‌তে হয় ভারত থে‌কেও তারা অডিও, ভি‌ডিও এর মাধ‌্যমে অ্যাওয়ার‌নেস কর্মসূ‌চির আওতায় সহ‌যো‌গিতা কর‌তে প্রস্তুত।

শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিআইএমএস মা‌ল্টিসুপার স্পেশা‌লি‌টি হাসপাতাল অনকো সার্জারি সার্ভিসের পরিচালক কুরেশ বামবারা এসব কথা ব‌লেন।

ভার‌তের সিএম‌সি, অ‌্যা‌পো‌লোসহ অন‌্য হাসপাতালগু‌লোর তুলনায় কম খর‌চে সব ধর‌নের সু‌বিধা নি‌শ্চিত ক‌রে বাংলাদেশি রোগী‌দের  স্বাস্থ‌্য সেবা নি‌শ্চিত ক‌রে‌ছে জা‌নি‌য়ে কুরেশ বামবারা ব‌লেন, “ভারতের রাজস্থানের উদয়পুরে অবস্থিত পিআইএমএস মাল্টি সুপার-স্পেশালিটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা ও বিশেষ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে। ক্যানসার ও গ্যাস্ট্রোএন্টারোলজিসহ জটিল রোগের চিকিৎসায় বিশ্বমানের প্রযুক্তি ও একাডেমিক গবেষণার সুবিধা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

“ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের কথা বিবেচনা করে আমরা বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছি। তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা, প্রয়োজনীয় নথিপত্র (ডকুমেন্টেশন) তৈরিতে সহায়তা এবং অস্ত্রোপচার শেষে দেশে ফেরার পর নিয়মিত ফলো-আপের বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে,” ব‌লেও জানান তি‌নি।

গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারি সার্ভিসের পরিচালক ডা. কামাল কিশোর বিষ্ণ বলেন, “আমাদের হাসপাতালে লিভার, প্যানক্রিয়াস ও পিত্তথলির (এইচপিবি) জটিল সব সার্জারি হচ্ছে। আমরা প্রতিটি প্রাইভেট ওয়ার্ডের বেডেও ভেন্টিলেশন মনিটরিং সিস্টেম রেখেছি, যা সাধারণত আইসিইউতে থাকে। আমরা চাই রোগীরা যেন সর্বোচ্চ নিরাপত্তা পান।”

এক প্রশ্নের জবা‌বে ব‌লেন, “ভার‌তের সিএম‌সিসহ অন‌্যান‌্য হাসপাতালগু‌লো থে‌কে কম খর‌চে থাকা, খাওয়ার ব‌্যবস্থা নি‌শ্চিত করা হ‌য়ে‌ছে। ডায়‌গোন‌সিস চার্জও কম থাক‌বে। কো‌নো গোপন চার্জ নেই। সম্পূর্ণ নিরাপ‌দে গ‌রিব অসহায় মানুষগু‌লো যা‌তে কম টাকায় চি‌কিৎসা নি‌তে পা‌রে সে ব‌্যবস্থা করা হ‌য়ে‌ছে।”

তি‌নি আরো ব‌লেন, “সরকার য‌দি চায়, বাংলা‌দে‌শে আন্তর্জা‌তিক মা‌নের চি‌কিৎ‌সা সেবা নি‌শ্চিত কর‌তে হাসপাতাল‌টির পক্ষ থে‌কে বাংলা‌দে‌শি চি‌কিৎসক‌দের বি‌শেষ ট্রেনিং দেওয়া হ‌বে। তা‌রা ট্রেনিং শেষ ক‌রে বাংলা‌দে‌শে চি‌কিৎসা‌ সেবা দি‌তে পার‌বেন। বাংলা‌দে‌শি চি‌কিৎসকরা য‌দি এই হাসপাতা‌লে কাজ কর‌তে চান আমরা তা‌দের সু‌যোগ দি‌বে।”

পিআইএমএস একটি পূর্ণাঙ্গ বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকায় এখানে চিকিৎসার পাশাপাশি নিয়মিত আধুনিক গবেষণা চ‌লে জা‌নি‌য়ে কামাল কিশোর বিষ্ণ ব‌লেন, “বিশেষ করে অনকো সার্জারিতে ‘টিউমার ম্যাপিং’ এবং ‘মিনিমালি ইনভেসিভ টেকনিক’ ব্যবহার করে সূক্ষ্ম অস্ত্রোপচার করা হয়, যা রোগীর দ্রুত সুস্থতা নিশ্চিত করে।”

হাসপাতালের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ম্যানেজার অনিতা রায় বলেন, “আমাদের লক্ষ্য হলো কোনো রোগী যেন জটিলতার কারণে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত না হন। একাডেমিক দক্ষতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমরা সীমান্ত ছাড়িয়ে মানুষের সেবা করতে চাই। আমরা বাংলা‌দে‌শ সরকা‌রের স‌ঙ্গে স্বাস্থ‌্য খা‌তে এক‌যো‌গে কাজ কর‌তে চাই।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই হাসপাতালে রয়েছে আধুনিক মডুলার অপারেশন থিয়েটার, উচ্চ-রেজোলিউশন ডায়াগনস্টিক ইমেজিং এবং সার্বক্ষণিক ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট। রাজস্থানের অন্যতম শীর্ষ এই চিকিৎসা কেন্দ্রে বাংলাদেশিরা এখন থেকে বাড়তি সুবিধা নিয়ে জটিল রোগের চিকিৎসা নিতে পারবেন।

অনুষ্ঠানে অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়