ঢাকা     শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় ছুরিকাঘাতে কিশোর খুন

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ১৭ এপ্রিল ২০২৬   আপডেট: ২১:২৭, ১৭ এপ্রিল ২০২৬
বগুড়ায় ছুরিকাঘাতে কিশোর খুন

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিয়াম (১৭) নামের এক কিশোর খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি উপজেলার ফুলতলা এলাকার সাদিকুল ইসলামের ছেলে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার শাকপালা মোড় পার্কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সেই সময় সিয়ামের সঙ্গে থাকা আরো দুজনকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ।

আরো পড়ুন:

আহতরা হলেন- ফুলদীঘি এলাকার নুর নবীর ছেলের সৌমিক রহমান তূর্য (২৭) ও শাকপালা ক্যান্টনমেন্ট পাড়া এলাকার মো. হিরোর ছেলে তুহিন (১৬)। এর মধ্যে, তূর্যের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা সিয়ামের ঘাড়ে ও পিঠে ছুরিকাঘাত করে। পরে তূর্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

স্থানীয়রা তিন জনকে আহতাবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, “পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। আহতরা সেখানে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।”

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়