ঢাকা     শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হরমুজ প্রণালি সম্পূর্ণ খোলার ঘোষণা ইরান ও যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ১৭ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:৪৫, ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খোলার ঘোষণা ইরান ও যুক্তরাষ্ট্রের

লেবানন ও ইসরায়লের ১০ দিনের যুদ্ধবিরতি সময়কালে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরান। শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্স- এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন।

আরাঘচি তার পোস্টে লিখেছেন, “লেবাননে যুদ্ধবিরতি অনুসারে, ইরান প্রজাতন্ত্রের বন্দর ও সামুদ্রিক সংস্থার ইতোমধ্যে ঘোষিত সমন্বিত পথ ধরে, যুদ্ধবিরতির অবশিষ্ট সময়কালের জন্য হরমুজ প্রণালি দিয়ে সকল বাণিজ্যিক জাহাজের চলাচল সম্পূর্ণরূপে উন্মুক্ত ঘোষণা করা হলো।”

আরো পড়ুন:

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত এবং ব্যবসা-বাণিজ্যের জন্য প্রস্তুত। তবে প্রণালি উন্মুক্ত থাকলেও মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে।

শুক্রবার ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইরানের সঙ্গে আমাদের লেনদেন শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়