ঢাকা     শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১৭ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:১১, ১৭ এপ্রিল ২০২৬
তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন:

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে এসব এলাকার কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়